জানলেনা ওগো প্রিয়
- জিহাদ আমিন
জানলেনা ওগো প্রিয়
-জিহাদ আমিন
আমি তো এমন নই সে কথা কারে কই
জীবনের এই খেলা কে বুঝবে
অবশেষে এসে মৃদু হেসে তারে খুঁজবে,
সে তো যেমন ছিল তেমনি আছে
অতিব প্রিয় আপনজন সবাই তাহার কাছে
দু'চোখ দিয়ে দেখে যায় যা কিছু ঘটে আশেপাশে।
এমন যদি হতো একটি সকাল
দুপুর গড়িয়ে দিনের শেষে আসতো বিকেল
হিমেল হাওয়ায় দেহ মন হইতো মাতাল,
সে যেন কাছে এসেও চলে যায়
বিদায়ের বেলায় পিছনে ফিরে ফিরে তাকায়
খুঁজে পায়নি-নিরবতায় মাঝে সকল কিছু হারায়।
সময় কি তার অপেক্ষায় থাকে বসে
কতজনা এই পথ ধরে প্রতিদিন যায় আসে
সবার খবর জানতে মিনতি করে তাহার কাছে,
কেউ দেখিলে তারে একটু বলে দিও
যদি কখনো সময় পাও খোঁজ খবর নিও
তুমি ছিলে কত আপন.. জানলেনা ওগো প্রিয়।
কি আছে এমন থাকবেনা সেথায়
কেটে যাবে সময় কত গল্প নানান রকম কথায়
সকল কিছুই লিখা ছিল ভাগ্যের খাতায়,
হবে দেখা আবারো এপারে না হলেও পরপারে
নাই কোন অভিযোগ নয় কোন অভিমান
পাওয়া না পাওয়া অপেক্ষার হবে অবসান।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।