সফল জীবন
- জিহাদ আমিন

সফল জীবন
-জিহাদ আমিন

বাঁধন হারা একেলা ঘরে-দেহখানা রইবে পড়ে
মন সাগরে ভাসাইয়া আপন তরী
পাড়ি দিতে হবেই আসল বাড়ি,
হয়নি আমার হাতে খড়ি-চলেনা আর দেহের ঘড়ি
থাকি কোথায় কার বা ঘর বাড়ি
উঠাও পালকি চলো নিয়ে আমায় তাড়াতাড়ি।

থাকতে কেন এতো চাও রে তুমি মন
এখানে কিছুই হয়না'তো আপন
যেমন ছিল তেমনিই পড়ে রয়েছে এই ভুবন,
যাহার মায়ায় দু'নয়ে অঝরে হয় কান্দন
রয়না টিকে বেশি দিন সেই প্রেমেরও বন্ধন।

জীবনে যদি নাও পাও একবিন্দু পরিমাণ সুখ
কেঁদে কেঁদে ভাসাইওনা বুক
ধৈর্য্য ধরো এই পৃথিবীটা অনেক বড়
তাহার চেয়েও অসীম অফুরন্ত স্বর্গের সুখ।

মুক্ত খোলা আকাশের আবার স্বাধীনতা কি
সত্যিই কি নিজেকে রেখেছে করে পরিপাটি
মেঘেরা তাহার বুকে কেমন করে বেঁধেছে ঘাঁটি
কে করেন সকল কিছু পরিচালিত কার হাতে চাবিকাঠি?

যিনি করেছেন আসমান জমিন পাহাড় ঝর্ণা সৃষ্টি
ধোঁয়াটে ওই কালো মেঘ হতে ঝরায় বৃষ্টি
আহা কি অমিয় মধুর তার রহমত কতোইনা মিষ্টি,
সে কি ভোগে কোনদিনও হতাশায়
যাহার জীবন কাটে এক আল্লাহর ভরসায়,
দু'টি চোখে জলে করে টলমল-অমৃত মধুর সকল ধৈর্য্যের ফল
এপারে ওপারে দুই জনমেই সেই জীবন সফল।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026