প্রকৃত সুখ
- জিহাদ আমিন

প্রকৃত সুখ
-জিহাদ আমিন

কি'বা করার থাকে আর সবশেষে
হৃদয়ের গহীনে উত্তপ্ত কষ্টগুলো উড়িয়ে দিই হেসে হেসে
আমি ভুল করিনি গো ভালোবেসে
বেশি ভালোবাসি বলেই হয়তো গিয়াছি ফেঁসে
হেরে যাওয়ার মত সুখ বলো রয়েছে কিসে?
ভালোবাসাই হয় সত্যি-বাকি সবকিছুই মিছে।

ক্ষত-বিক্ষত রক্তাক্ত অন্তর দেহ
কখনো কখনো ওঠে শুকনো সমুদ্রেও ঢেউ
যেইজন হয় পরাজিত তারে নিয়ে কি খুশিতে মাতে কেউ?

ঝরে গিয়েও বাগানের সব ফুল
আসে ফিরে তাতেও নতুন করে মুকুল
যে ভালোবাসে ফুল;বাগান তাহাতে তার কি ভুল?

নির্লজ্জ বেহায়াপনায় আসক্ত দেশ সমাজ
নেই তাহাদের ভালো কোনই কাজ
দিনে দিনে হারাচ্ছে যেন চোখের শরম লাজ!
কে দিলো গো তাহার মাথায় মুকুটের তাজ
কে'বা করিলো দিনের আলোয় এমন অসৎ কাজ
কে করিবে সৎ সঠিক ভাবে এমন লোকেদের খোঁজ?

ওরা তো চোখের সামনে দিয়েই যায় আসে
রাক্ষসের মত ভয়ংকর ভাবে অট্টহাসি হাসে
এমনি আরাম আয়েশে তাদের জীবন স্বাচ্ছন্দে বাঁচে!

ভুল করিনি প্রকৃতি সবুজ সরলতা ভালোবেসে
এভাবেই কিছু জীবনও থাকে বেঁচে
স্রষ্টার সৃষ্টির সৌন্দর্যের মাঝে প্রকৃত সুখ খোঁজে।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026