অতীত স্মৃতি
- জিহাদ আমিন
অতীত স্মৃতি
-জিহাদ আমিন
রঙ্গিন ধরণীর এই খেলায়
কোন এক হেলিয়ে পড়া অবেলায়
মনে পড়ে যাবে তোমাদের কথা-
তাকিয়ে রই দূর দৃষ্টি পানে বুকে নিয়ে ব্যথা।
জানি ওরা আর ফিরে আসবেনা
খুনসুটি কথার মালায় কেউ আর হাসবেনা
প্রিয়-কাছে এসে পাশে বসো
এ কথা ওরা আর কোনদিনও বলবেনা।
কত ছিল তাদের কাছে ধারদেনা
পরিশোধ করিনি সময়মত ধরেছিলাম টালবাহানা
যদি সেদিন নিজেকে করিতে পারতাম মানা
হয়তো যেতো আরো ভালো ভাবে জানা।
আজ শুধুই নিরবে দু'নয়নে অশ্রু ঝরে
অতীত স্মৃতি ভালোবাসা ব্যর্থতা
মনে করিয়ে দেয় সবকিছু একটু একটু করে
প্রিয়জন হারানোর বেদনায় বেঁচে থেকেও প্রতিদিন মরে।
আহা-সে ছিল কত কাছের
অল্প কিছুতেই অভিমান-হৃদয় ছিল যেন কাঁচের,
হঠাৎ একদিন চলে গেল চিরদিনের জন্য করিয়া পর
নূরের আলোয় আলোকিত করিয়া রাখিও প্রভু সবার ঘর।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।