চলেছি চলছি..
- জিহাদ আমিন

চলেছি চলছি...
-জিহাদ আমিন

যেইদিন সকাল দুপুর হারাবে সন্ধা অথবা রাতে
সময় থাকবেনা আর আমার হাতে
কে যাবে সঙ্গে আমার সাথে?
আমি হবো ডানা ভাঙ্গা নিহত পাখি
খুলবেনা আর কোনদিনও আমার দু'টি আঁখি
কেমন করে নিজেকে তখন বেধে রাখি?
উপস্থিত রইবে আমার কত প্রিয়জন
চলবে আমারি জন্য কতইনা আয়োজন
যখন থাকবেনা আর আমার কোনই প্রয়োজন।

পড়ে রয়েছি অন্যদের নিয়ে ভাবনায়
নিজের চেহারা দেখাই হয়নি কখনো মনের আয়নায়
ওরা কি থাকবে উপস্থিত-কাল আমার জানাজায়?
ছুটে চলেছি চলছি...বিরামহীন গতিতে
দেখার সময় নেই অন্য কারো ক্ষতিতে
চোখ পড়েছে কি কখনো-পিছনের আমলনামার নথিতে?

সময়টুকুও একটু একটু করে যাচ্ছে ফুরিয়ে
কেউ একজন তো রয়েছেন আমার অপেক্ষায় দাঁড়িয়ে
সবকিছু ঠিকই থাকবে-শুধু আমিই যাবো হারিয়ে,
ফিরবোনা আর ডাকলেও কেউ হাত বাড়িয়ে
চলে গেছে কতজন এমনি ভাবে একই পথের ধুলো মাড়িয়ে
আসবেনা আর সকাল দুপুর সন্ধাগুলো ফিরে।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026