ঈদের খুশি
- জিহাদ আমিন
ঈদের খুশি
-জিহাদ আমিন
ঈদের দিনে খুশি তোমার ঘরে
খোঁজ নিয়ে দেখ পাশের ঘরে কাঁদছে শিশু অনাহারে,
নতুন জামা কত বাহারি কাপড় তোমার আছে
ঈদের দিনে পড়বে বলে-একটি জামা ছিলনা তাহার কাছে।
ঈদ এসেছে ঈদ এসেছে খুশি যখন সবাই
রান্না করবে কত কি-করবে হাঁস মুরগী জবাই,
পথের পাশে পড়ে থাকা শিশুটির হয়নি দেখা ঈদের চাঁদ
ঘর ছিলনা বলে পথে শুয়েই কেটেছে তাহার রাত।
তোমরা যদি বাড়িয়ে দিতে ওদের দিকে সহানুভূতির হাত
হতে পারবে তুমিও এই ধরণীর শ্রেষ্ঠ মানব জাত,
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে
থাকবেনা আর ঈদের দিনে-গরীব দুঃখী কেউই অনাহারে।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।