সহজ সরল জীবন
- জিহাদ আমিন

সহজ সরল জীবন
-জিহাদ আমিন

সহজ সরল জীবন যাপন বড়ই অভিশাপ
জগৎ সংসারের চোখে যেন মহা পাপ!
কে দেখে এই সমাজে থাকিলে না খেয়ে?
পরের কাছে হাত পাতলে গিয়ে
যাহা ছিল মান-সম্মান ইজ্জত তাও যাবে রসাতলে।

দোষ ধরিবে চলতে ফিরতে পথে ঘাটে
খুঁজবে ভুল কথায় শুদ্ধ ভাষার পাঠে,
কি কিনেছো ক্ষুদ্র বাজার সদাই-
আড় চোখে তাকিয়ে দেখবে লোকে হাটে
দু'বেলা দু'মুঠো ভাত প্রতিদিন না জুটলেও পাতে!

হতে পারে অপরাধ কাজ করো কল কারখানায় ক্ষেতে
ছেঁড়া জামা কম দামি বস্ত্র তোমার গায়ে
ভালো এক জোড়া জুতা কোনদিনও দিতে পারোনি পায়ে,
ধরবে লোকে আরো না জানি কত দোষ
যেন অন্য কোন গ্রহ থেকে আসা আজব লোক!

এই সমাজ কি শিখেছে আজো সভ্যতা
পরিচয় দিতে চায় নিজেদের শিক্ষার যোগ্যতা
ভাষা ব্যবহারে কোথায় হারিয়েছে নম্রতা?
সহ্য করো করতে হবে-যে যাহা বলে লোকের সব কথা
দোষী তুমি-দেখাইয়াছো নিজের সরলতা!

হেরে গিয়েও কেউ হয় বিবেকের কাছে জয়ী
করলে করুক এক পৃথিবী মানুষ তারে দায়ী,
তবুও পার করে যাও এমনি ভাবে সহজ সরল জীবন
না হোক এই জগতে অন্য কেউই আপন
বাঁচো খুঁশি মনে-নিজের জীবন নিজেরি মতন।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026