আমরা মুক্তি চাই
- জিহাদ আমিন
আমরা মুক্তি চাই
-জিহাদ আমিন
অনেক তো হলো-
এবার না হয় নিজেদের বদলে ফেলি
ঘোর অন্ধকারের গ্লানি মুছে ফেলে সত্যের পথে চলি
সবাই এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি।
জুলুম অন্যায় অত্যাচারে-
তিল তিল করে অন্তর হয়েছে ক্ষত
অসৎ সাহস বেড়েই চলেছে ওদের-মাত্রা বাড়ছে প্রতিনিয়ত
দাঁড়িয়ে রয়েছি সহ্য ধৈর্যের শেষপ্রান্তে আর কত?
থেমে থেমে চলছে জীবন নামের চাকা
সামনে কোথাও একটুও জায়গা নেই ফাঁকা
জীবন যেন মৃত্যুপুরীর এক লীল নকশায় আঁকা।
মুক্ত পাখিরা হারাচ্ছে উড়ার স্বাধীনতা
বেঁচে থেকেও সহ্য করতে হয় প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা
প্রতিবাদ করলেই জেল জুলুম-বলতে পারবেনা কোন কথা!
আমরা মুক্তি চাই-আমরা বাঁচতে চাই
পেতে চাই স্বাধীন সার্বভৌমত্বের মুক্ত বাতাস
ওরা যেন জোর করে বন্ধ করে দিতে চায় নিঃশ্বাস!
করতে হবে আজ এখন হতেই প্রতিজ্ঞা
ভেঙ্গে ফেলো বাতিলের সকল বাঁধা বিপত্তি নিষেধাজ্ঞা
মুক্তি মিলবে অচিরেই এই আমার দৃঢ় বিশ্বাস।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।