থেকো পাশে
- জিহাদ আমিন
থেকো পাশে
-জিহাদ আমিন
এই জীবনের সব এলোমেলো পথ
কত বার আর আমি করিবো শপথ
অনায়াসে এসে যায় সামনে বিপদ।
আমি পারবোনা কোনদিনও তোমাদের হারাতে
অন্য কোন সুখের পানে হাত বাড়াতে
থেকো পাশে আজীবন সুখে-দুঃখে,রাগ-অনুরাগে।
সুখ খুঁজে বেড়ায় সে হয়তো ভোগে
আমি ভুগি সারাক্ষণ ভালোবাসার রোগে
আশা রাখি মনে প্রাণে একদিন আমার হবে।
সোনার ওই দেহখানি দুঃখের অনলে পুড়ি
ভেঙ্গে বার বার-ফিরে নিজেকে নতুন করে গড়ি
স্বপ্নগুলো উড়ে যায় আকাশে-হয়ে সাদা পরী।
কোথায় এই পথের অন্তিম শেষ ঠিকানা
চলতে চলতে পথ হয়েছি ক্লান্ত-তবুও হয়নি জানা
হেরে যাই যদি-তাই ভেবে নিজেকে করতে পারিনি মানা।
আশার কি কখনো কাহারো হয় শেষ
কিছু কথা কিছু স্মৃতি হয়ে রয় তখনও বিশেষ
মুগ্ধ হই উড়তে দেখিয়া রেশমি কালো কেশ।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।