ধ্বনি
- জিহাদ আমিন

ধ্বনি
-জিহাদ আমিন

অযথাই মিছে কেন এত কোলাহল-
চারপাশে সঙ্গী সাথী রয়েছে কত দলবল
জানিবে সে অবশ্যই একদিন সকল কিছুরই ফলাফল।

ঝাঁপিয়ে পড়তে হবেই এই জীবন যুদ্ধে
থাকুক ছড়ানো ছিটানো সব সত্য মিথ্যে
জয় পরাজয় যখন পূর্বেই হয়েছে নির্ধারিত।

ক্ষুধার অভাবে এই পৃথিবী ধ্বংস না হলেও-
ধ্বংস হবে কোন একদিন ভালোবাসার অভাবে
পরিবর্তন করিতে আগ্রহী না হই যদি স্বভাবে।

অন্তরে বপন করি প্রতিনিয়ত রাগ ক্ষোভ হতাশা
পাবেনা তা জেনেও-জাগে শত সহস্র আশা
তকদিরে যাহা লিখা তা হবেই-রাখি স্রষ্টার উপর ভরসা।

আমি তুমি আমরা সকলেই মুসাফির-
ক্ষণিকের জীবন যুদ্ধে প্রমাণ করিতে চাই নিজেকে বীর
হবেই জয়ী স্রষ্টার দরবারে যে করেন নতশির।

ভুলে সব কোলাহল হই মোরা একদল-
হুঙ্কার দিয়ে গর্জে উঠুক সকল বীর সৈনিকেরা আবার
ধ্বনি তুলি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026