"মা" আমার "মা"
- জিহাদ আমিন
"মা" আমার "মা"
-জিহাদ আমিন
আমি হতে চাই না রাজা-চাই না রাজত্ব
"মা"-তুমি আমার প্রিয় তুমিই আমার সত্য।
গর্ভে ধারণ করে দেখাইছো এই ভুবন
দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে-করেছো আমায় লালন পালন
তোমার চেয়ে কেউ হয়নাতো "মা"-এতোটা আপন।
তুমি বিনে "মা"-ভাবতেই নিজেকে মনে হয় শূন্য
মাগো তুমি ছাড়া-আমি আমার এই জীবন কার জন্য
ছায়া হয়ে থেকো "মা" পাশে সারাটিজীবন-এতেই আমি ধন্য।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।