মহাপ্রলয়
- জিহাদ আমিন
মহাপ্রলয়
-জিহাদ আমিন
আকাশ ভেঙ্গে প্লাবন আসিলো শুকনো জলে
কেয়ামত এসে গেছে দেখতে পাচ্ছো চোখের সামনে
বাঁচার আর কোন পথ নেই
হাতের মুঠোর একটি বৃক্ষের চারা রোপন করে দিই
এখানে ধরণীর অন্তিম শেষ সমাপ্তি যেই যাহা হই।
কে দিবে কারে প্রিয়জন হারানোর সান্তনা
বুকের ভিতর শুরু হবে ভীষণ যন্ত্রণা,
তাও জানি কেউ আর কোনদিনও পৃথিবীতে আসবেনা ফিরে
স্মৃতিময় সকাল দুপুর সন্ধাগুলো তখনও রইবে ঘিরে।
প্রিয়জনের স্মৃতিতে নিরবে দু'চোখে অশ্রু ঝরে
অতীতের কিছু কথা মনে করিয়ে দেয় এক এক করে,
একদিন সবাই সবকিছু ছেড়ে যাবে চলে
ভাবলে মনে হয় সকলি'তো আমরা একই দলে।
আমি আমার ভাবনায় দেখি একটি নতুন আকাশ
কেউ কোনদিনও তা এখনো দেখেনি
কোন মানবজাতি যেখানে আজ অবধি চোখ রাখেনি,
কোথায় গিয়ে নিবে তুমি নিজের অবস্থান
কেউ না কেউ বহুকাল পূর্বেই গড়ে তুলেছিল সেথায় বাসস্থান
রেখে যেতে হবেই-করিয়া সকল প্রেমের অবসান।
মায়া নেই কারোই প্রতি এখন আর কারো
কেড়ে নাও প্রাণ যত তাড়াতাড়ি পারো!
কে দিয়েছে তোমাদের অধিকার-অন্যের প্রাণ কেড়ে নেবার
শুনতে কি পাও এখন-হারানো হৃদয়ের আত্নার চিৎকার?
ধীরে ধীরে ইসরাফিলের সিঙ্গায় ফুঁ এর আওয়াজ আরো বাড়ছে
বিকট শব্দে এক ভয়াবহ মহাপ্রলয়ে লন্ডভন্ড এই পৃথিবী
বিচার হবে নিশ্চয়ই-তবে তাহা এক পক্ষী
নতুন জীবনের তরে তৈরি হতেই হবে-না থাকলেও রাজি
কেউ রইবেনা সেইদিন কাহারো বিদায়ের সাক্ষী।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।