নিয়মনীতির খেলা
- জিহাদ আমিন
নিয়মনীতির খেলা
-জিহাদ আমিন
অবহেলায় এই জীবন যেন গিয়াছে থেমে
আসমান হতে পাতালে ধীরে ধীরে এসেছে নেমে
আপন পর সবই জীবন গিয়েছে জেনে
বাস্তবতার সঙ্গে চলাটাও যেন নিয়েছে মেনে।
আমি বলিবোনা তারে-কারে প্রেম কয়
কেন লাগে মনে বারে বারে ভয়
কেন হবে এত ভেদাভেদ বিভেদ জয়-পরাজয়?
প্রেম হয়না কেন মানুষে মানুষে
রংধনুর সাত রং রেখা এঁকে যায় আকাশে
প্রেম কোন পণ্য নয় যাহা মিলবে হাট বাজারে।
শূন্য হাতে এসেছিলাম আমি এই ভবেতে
করেছো বিধাতা সেই তুমিই আমায় পরিপূর্ণ
হোক যতই অবহেলা-মানুষ আমি এতেই জীবন ধন্য,
পিছে পড়া মানে থেমে যাওয়া নয়
হোক একটু একটু করে সকল জীবনের জয়
যেখানে ছিল সকলেই শূন্য-কেন হতে যাবে কার ভয়?
স্বভাবে জীবন নষ্ট না হলেও-অভাবে জীবন নষ্ট হতে চাইবে
সুর ছাড়া গলায়ও মাঝি আপন সুখে গান গাইবে
হাল ধরিতে হবে শক্ত হাতে-জীবনের সমাপ্তি একদিন হবেই
কে রইতে পেরেছে অতীতে এসে কবে?
মনে হয় কিছু কথা কিছু প্রেম কিছু আশা
এক বুক ভরা ছিল সবার ভালোবাসায়
কে বলিবে যাতনারও কষ্ট হয় ছাড়িয়া বাঁচা
মরুর বুকে তৃষ্ণার্ত যাযাবরের মিটেনা যে পিপাসা।
অবহেলায় কেটেছে তাহার কত বেলা
জীবন বুঝেছে বহুকাল পর ধরণীর নিয়মনীতির খেলা
বেলা শেষে সকলেই নিজের জায়গায় একেলা
ফুরিয়ে গেলে প্রয়োজন-শুরু হয় ফিরে অবহেলা!!
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।