জং-এ ধরা অন্তর
- জিহাদ আমিন
জং-এ ধরা অন্তর
-জিহাদ আমিন
জগতের প্রেমে অন্ধ হইয়াছো তুমি
দিতে হবে বারে বারে তাহার চরণে চুমি
তাকিয়ে দেখো কি রইয়াছে তাহাতে-মেলে আঁখি
অথই সমুদ্রের জল শুকিয়ে হয়েছে যেথায় মরভূমি।
ফিরে ফিরে খোঁজে হৃদয় জুড়ানো ঘ্রাণ
নতুন করে সুখের ছোঁয়া পেতে মরিয়া হয়ে ওঠে প্রাণ
মোহ মায়ায় ডুবে ধ্বংসের স্রোতে হারিয়ে যেতে করে আহ্বান
প্রাণ যায় যায় চলিয়া করাও তারে একটু জলপান।
পড়ে রহিয়াছে কত জানা অজানা ধার-দেনা
হারিয়েছো যাহা-অর্থের বিনিময়েও যাবে কি তাহা কেনা?
সময় তো ছিল তখন হাতে-তবুও করোনি তাহাতে মানা
ফিরে যাও তুমি ফিরে যাও অতীতে-তাহলেই যাবে তাহারে জানা।
কি নিয়ে যাবে বেলা ফুরিয়ে গেলে সঙ্গে?
নিজেকে রাঙ্গাইয়াছো নিত্য নতুন কোন রঙ্গে,
জং-এ ধরা অন্তর কালেমার জিকিরে করো পরিস্কার
সেথায় রইবেনা কোন আলো-কবর জীবন ভীষণ অন্ধকার।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।