দুর্ভিক্ষ-অসহায়
- জিহাদ আমিন
দু্র্ভিক্ষ-অসহায়
-জিহাদ আমিন
১.
চারিদিকে যেন ভয়ানক এক দুর্ভিক্ষ
চোখের সামনে প্রকাশ্যে ঘুরাফেরা করছে সব শত্রু
হয় মুখে অন্ন দে নয়তো জীবন নে!
চাইনা তোমাদের রাষ্ট্রীয় উপাধি মৃত্যুর পর
অনাহারে কেটেছিল দিন-নেওনিতো খোঁজ খবর
মাটির সাথে মিশে যাওয়া অস্তিত্বের সম্মান জানাতে হয়েছো সরব!
অর্থ বিত্ত সম্মান ফুলের মালা কিছুই চাইনা
ফিরিয়ে দাও আমার সোনালি অতীত
টগবগে হারানো যৌবন-পাইনি কাউকেই পাশে
যখন ছিল অতি বেশি প্রয়োজন
কারো দিন কাটছে অনাহারে-অন্যদিকে আয়োজন!
মুখের ফাঁকা বুলিতে কি পেট ভরে
গিয়ে দেখ ভাতের চাল নেই,ডাল নেই,তেল নেই কতজনার ঘরে
কারা যেন কেড়ে নিয়ে যাচ্ছে বাঁচিবার অধিকার জোর করে
পড়ে থাকুক শত সহস্র লাশের সারি রাজপথে-
ক্ষমতা চাই সবার-সবার উপরে!
২.
ও মন কবে তুই মানুষ হবি!
এ মনের ঘরে একেলা একা নিজেই নিজের ছবি হবি
গগন তলে মরুর পথে কারে তুই সঙ্গে নিবি
ভবের হাটে মন মাজারে কার হাতে তোর চাবিকাটি?
যে তোর বাজনা বাজায় কার দরজায়
যখন যে চায়-তাহার দিকে ফিরে তাকায়
তাকিয়ে দেখ আড়াল হতে-গিয়ে মনের কাবায়
যার দরবারে হাত পেতে চায় সব অসহায়।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।