প্রেম হোক অন্তরে
- জিহাদ আমিন
প্রেম হোক অন্তরে
-জিহাদ আমিন
আমি হারাতে পারবোনা তোমাকে-
কখনোই হারাতে পারবোনা তোমাকে
এক হাতে চাঁদ সূর্যও এনে দেয় কেউ অন্য হাতে-
মনে পড়ে-কি কথা হয়েছিল তোমার সাথে?
তুমিই শুরু তোমাতেই শেষ-না হোক অন্যকিছু বিশেষ
জোছনার আলোয় চাঁদ দেখিবো এক রাতে।
বাগানে কোনদিনও ফুল না ফুটুক-
ঝরে যাক এক এক করে সমগ্র গাছের পাতা
হয়ে থাকিও দুঃখের দিনে-ঝড় তুফান উপেক্ষা করে ছায়া-
বললে বলুক লোকে আমায় নিয়ে যা-তা
বিশ্বাস করোনা কখনো তুমি-চোখে না দেখে
লিখে নিলাম তোমায়-এ হৃদয়ের খাতায়।
মিথ্যা বলে হাসানোর চেয়ে-সত্য শুনে কাঁদতে চাই-
এক পৃথিবীকে দেখাতে নয়-প্রেম হোক অন্তরে
আমি বাহিরে দেখতে যেমন-ভিতরেও তাই-
আমি ভয় পাই-ভীষণ ভয় পাই মিথ্যা
যেখানে আমি বার বার হয়ে যাই পরাজিত
এটাই কি সেই অমর প্রেম-যাহা দুই জনমেই পরীক্ষিত??
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।