জরাজীর্ণ কুটির
- জিহাদ আমিন
জরাজীর্ণ কুটির
-জিহাদ আমিন
পড়িয়া রয়েছে জরাজীর্ণ এই কুটির
নেই কারো দায়িত্ব শুধুই অবহেলা
না জানি কেমন করিয়া বসত করে তাহার ভিতর!
বড়ই কঠিন হইয়া পড়িয়াছে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে
কে দেখিবে তারে-আঘাত হানে যদি নিজের স্বার্থে
প্রতিনিয়তই হয় যার অবহেলা-এই নয় কি ব্যর্থতা?
পড়িয়া রয়েছে যেন অগোছালো এক পাঠাগার
খুঁজিয়া পাইনা কোনটা তাহার আসল দুয়ার
চোখের সামনে হইতে দেখি তার সর্বনাশ।
বার বার চেষ্টা করেও অবশেষে হই ব্যর্থ
কোথায় লুকানো রয়েছে সেই মূল্যবান গুপ্তধন
জরাজীর্ণ কুটির রইবে কি এমনি পড়িয়া-নেই কি কারোই দায়িত্ব?
কোথায় কেটেছে তোমাদের শৈশব শিশুকাল?
কালের হাওয়া গায়ে লাগাইয়া হইয়া টালমাটাল
অতীত ভুলে আপন সুখের নেশায় যেন বেসামাল।
ফিরে আসতে হবেই হয়তো কোন একদিন এই জরাজীর্ণ কুটিরে
দেখিবে শিকড়ের ধ্বংসস্তূপ পড়ে রয়েছে তাহার ভিতর
ক্ষমা করিবে কেমন করিয়া সেইদিন নিজেকে?
দাঁড়িয়ে দেখবে শুধুই আকাশ বাতাস পরিবেশ চারপাশ
কান পেতে শুনো-প্রাণের চেয়েও প্রিয়জনদের করুণ আর্তনাদ
নিজের অযত্ন অবহেলায় করিয়াছো যাদের সর্বনাশ।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।