পূর্ণতা
- জিহাদ আমিন
পূর্ণতা
-জিহাদ আমিন
কেন তারে এত মায়া মায়া লাগে
জানিতামনা এই জীবন কেমন ছিল আগে,
সে যে এ হৃদয়েতে মোর বাঁধিয়াছে বাসা
বিন্দু বিন্দু করে গড়া ভালোবাসায়
এই বুকে জমিয়াছে অমৃত কিছু আশা।
রই দূরে অথবা কাছে-যেন মোর পাশে পাশে
বাবুই পাখিরা বেঁধেছিল বাসা তালগাছে
স্বপ্নিল রং রঙ্গিন হয়ে-সুখে তারাও যেন হাসে।
আমি উড়াই ঘুড়ি প্রেমেরও আকাশে
গুনগুন করে গাওয়া কিছু সুর ভেসে আসে বাতাসে
সে যেন কানে কানে বলে যায়-সে আমায় ভালোবাসে,
ইহকাল-পরকাল একই সঙ্গে বাঁচিবার স্বপ্ন দেখে
রই দূরে অথবা কাছে-আমি যেন তার পাশে।
স্বর্গ রয়েছে এই ধরণীতেও-যেথায় রহিয়াছে মায়ার সংসার
সুখে দুঃখে এক অপরের প্রতি ভালোবাসায় একাকার
যেখানে সবকিছুই পেয়েছে পূর্ণতা-কিছু নেই হারাবার।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।