রক্ত পিপাসা
- জিহাদ আমিন
রক্ত পিপাসা
-জিহাদ আমিন
স্বার্থ বিহীন জীবন কাটাতে পেরেছো কখন কবে
আশায় আশায় থাকিয়া একদিন আমার হবে..
ধ্যান আমার তো এখনো ভাঙ্গেনি
চাহিদা লোভ সেখানেও কিছুটা ভাটা পড়েনি,
আর কত কাল এভাবে বাঁচতে পারবো
একদিন তো এই পৃথিবী আমি ঠিকই ছাড়বো।
আমি আদম যে মাটি হতে তৈরি
আবার মাটিতেই ফিরে যাবো...
তবুও কেন হবে আমার এত রক্ত পিপাসা
কেন জাগে অন্তরে অনন্তকাল বাঁচিবার আশা?
আমি স্বর্গের সুখ খু্ঁজি এই ধরণীতে
ডুবে যাই গল্প কিংবা উপন্যাসের কাহিনীতে
আমি ছাড়া কেউ কি যোগ দিবে যুদ্ধের বাহিনীতে?
কে তুলে নিবে হাতে অস্ত্র
শরীরে ছিল তার একখানা ছেঁড়া বস্ত্র...
জাপিয়ে পড়েছিল সেদিন ওরা স্বাধীনতার যুদ্ধে।
খু্ঁজি শুধুই সুখ
বুলেটে বুলেটে ঝাঁঝরা হয়েছিল বুক
বুঝতে পারিনা অন্যের আর্তনাদ হাহাকার শোক
এই জীবনে বাঁধিয়াছি এ কেমন ব্যাধি রোগ?
অবশেষে বিদায়ে দুই হাতই ছিল খালি
পাশে দাঁড়িয়ে কতজন মনে মনে দিচ্ছে গালি
হারামজাদা বুঝি মরেছে...
ভালো হয়েছে কমেছে এক দখলদারি,
কতনা নিয়েছিল অন্যের হক কাড়ি
সুখে ছিল নিজে-অন্যদিকে চলছিল যখন মহামারি
দে ওই বেটাকে মাটি ছাপা দিয়ে বিদায় দে তাড়াতাড়ি।
ওরা ছিল রাক্ষুসে জল্লাদ
জোর জরবদস্তি করে কেড়ে নিত অন্যের হক
ভাবতে অবাক লাগে-এমন জানোয়ারদেরও ছিল এই পৃথিবীতে বসবাস!
কার দুয়ারে গিয়ে আজ হাত পাতবে
কে দিবে তাহারে এক মুঠো ভিক্ষা
তবুও কি হয়েছে ও...মানুষ তোর শিক্ষা??
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।