কারারক্ষী
- জিহাদ আমিন
কারারক্ষী
-জিহাদ আমিন
আলোহীন এই জগতে আমি আলো খুঁজে বেড়াই
যেটুকু আলো ছিল হাতে তার সাথেই যেন হারাই,
আমি কি জানি কোন আলোর দিকে হাতখানা মোর বাড়াই
অন্ধকারে ঢেকে দিয়ে জীবন আলো নিয়ে গেছে তারাই।
দলে দলে বিভক্ত হয়ে চলছে যত দলাদলি
হিসেবে কম মিললেই শুরু হয় গালাগালি,
আমি তুমি নিরব দর্শক পরিশেষে দিই হাততালি
এমনি ভাবে কত চলবে জীবন দিয়ে জোড়াতালি।
শ্রদ্ধেয় মাননীয় মহামান্য আদালত
আপনাদের বিচারকার্যে আমাকে বড়ই ব্যথিত করে
তেমনি করে একজন মানুষ বেঁচে থেকেও তিল তিল করে মরে,
আমি তো চেয়েছিলাম এই মহাবিশ্বের ঘরে ঘরে সুখ শান্তি
একে অপরের মাঝে ভালোবাসায় কেটে যাবে সকল ক্লান্তি
দূর হবে ভেদাভেদ ও অতীত বর্তমানের সব ভুল ভ্রান্তি।
কই আমি তো কোথায়ও দেখিনি এমন আলোর মুখ
যুদ্ধ লড়াই ভুলে জীবনে মিলবে সুখ
সবার সুখে অশ্রুতে ভিজবে আমার দু'টি চোখ,
ওরা যেন পৃথিবীটাকে ধংসের নেশায় হয়ে পড়েছে আসক্ত/মত্ত
গ্রেনেড বোমা মিসাইলের ধোঁয়ার করে তুলেছে বিষাক্ত,
ঝরছে শিশু কিশোর নারী পুরুষ যুবক বৃদ্ধার রক্ত
নিজেদের রাজত্বের লড়াইয়ে হচ্ছে প্রতিনিয়তই হিংস্র।
লুটেরা তো এভাবে ওদের মত করে লুটবে
নিরিহ নিরস্ত্র জন-সাধারণ চিরকাল তাহার ফল ভুগবে,
কে আছে পৃথিবীতে এমন তাহাদের রুখবে
হিংসা ক্ষোভ লোভ লড়াইয়ের সমাধান করে আলোর পথ খুঁজবে?
পৃথিবীর জন্ম লগ্ন হইতে এসেছেন এমনি কত অশুভ শক্তি
ধংস হয়েছে অবশেষে ওদেরি,পেয়েছেন সকলে মুক্তি
তাকিয়ে দেখ ইতিহাস কাল মহাকাল তাহার সাক্ষী,
পৃথিবীটা যেন আজ ফিরে ওদের হাতেই হয়ে পড়েছে বন্দি
করতে চায় তাজা রক্তমাখা লাশের বিনিময়ে সন্ধি
সবাই যেন রয়েছি হাজতখানায়,দাঁড়িয়ে ওরা কারারক্ষী!!
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।