ভালোবাসার বর্ণ
- জিহাদ আমিন
ভালোবাসার বর্ণ
-জিহাদ আমিন
আকাশের ওই বিশাল খোলা হৃদয় দেখে
মৃদু হাওয়া এসে আমায় করে যায় যেন মুগ্ধ,
পারিবো কি মোরা আকাশের মত এমন হতে
নিজেকে করিবো ভালোবাসার মাঝে পরিশুদ্ধ।
ভালোবাসার হয় কি এমন ধর্ম
হয়তো জগতের প্রতি প্রেম,নয়তো কোন কর্ম,
কে খোঁজে তাহাতে রূপ গুণ বর্ণ
কখনো সে বেচাকেনায় সাজে বাজারের পণ্য।
কোন রং দিয়ে যেন সাজাই তাকে
কেউ কেউ কল্পনায় হৃদয়ের কুঠিরে ছবি আঁকে,
এ কেমন আকৃতির ধরতে গেলে যেন যায় বেঁকে
কখনো কখনো মনের আয়নায় তাকে সে দেখে।
আমি খু্ঁজি তারে ফুলেতে হয়তো'বা ভুলে-এ তে
সাত সমুদ্র পেরিয়ে কখনো'বা কূলে-এ তে,
শিল্পী খু্ঁজিয়া বেড়ায় নানান রকমের রং তুলিতে
প্রিয় দেখিতে পায় মায়াবী দৃষ্টিতে প্রেয়সীর নাকফুল-এ তে।
মান অভিমানের ঝড়ে আমি হারাই যাকে
আড়ালে হয়তো চোখে চোখে সে আমায় রাখে,
কখনো ফিরে ভালোবাসা প্রকাশ পায় গভীর রাগে
মৃত হয়েও জীবিত বুকে হারানোর শোকে।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।