সুখের মিছিলে
- জিহাদ আমিন

সুখের মিছিলে
-জিহাদ আমিন

এই জগতে সুখ রয়েছে কিসে
যাহা দেখি চারিপাশে সবই'তো যেন মিছে
তুমি আমি ঘুরি তাহলে কাহার পিছে পিছে?

কেউ খোঁজে সুখ অমর প্রেমে
কেউ বা খোঁজে তাহারে হাঁটু জলে নেমে
কারো কারো সুখের নেশায় জীবন গিয়েছে থেমে।

বলি তাহলে সুখ মিলে কি প্রাপ্তিতে
না কি রয়েছে কঠিন জীবনের মুক্তিতে?
কেউ আবার পায় সুখ আপন আপন যুক্তিতে।

কৃষক খোঁজে সুখ সোনালি ফসলে
ক্লান্ত পথিক খোঁজে পায় শান্ত বিকেলে
একালে এসেও সুখ খোঁজে গিয়ে সেকালে।

কে জানে আসল হারাইয়া কি সুখ পেয়েছে সে নকলে
অর্থ বিত্ত ক্ষমতা সবই'তো তাহার দখলে
তবুও কেন নিশিতে দু'নয়ন ভিজে জলে?

সত্য প্রকাশ পায় সাহসী লেখকের কলমে
সংগ্রামী জনতা ডর ভয়হীন মুক্তির মিছিলে
লাশ কি মুখে বলতে পারে কি সুখ পায় সে শেষ গোসলে?

সুখ খোঁজে অজানায় সে দূর-দৃষ্টিতে
আপন মনে ভিজে একাকী নিরব বৃষ্টিতে
খুঁজি তারে স্রষ্টার অপরূপ সৌন্দর্যময় এই ধরণীর সৃষ্টিতে।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026