মুক্তির জন্য
- জিহাদ আমিন

মুক্তির জন্য
-জিহাদ আমিন

যিনি করিয়াছেন আমায় সৃষ্টি
সদা/সর্বদা রেখেছেন তিনিই আমার প্রতি দৃষ্টি,
এই ধরণীতে হচ্ছে প্রতিটি মূহুর্তে তার রহমতের বৃষ্টি
যেইজন ভিজিয়াছেন তাহাতে সেই জানে তাহা কত মিষ্টি।

পাহাড় হতে নেমে আসে অঝোরে ঝর্ণা
মুষলধারায় ঝড়ে প্লাবনের স্রোতে হয় বন্যা,
হাসি মুখে বরণ করে কত অপরূপ অনন্যা
কারো চোখে ঝরে অবিরত দুঃখের কান্না।

জীবন তো হতে পারেনা এতোটা সস্তা
দেখিয়ে দিয়েছেন আল-কোরআনে তিনি সকল রাস্তা,
আমি কি রাখতে পারিনা মাবুদ মাওলার উপর আস্থা
দেখ চোখ মেলে অবিশ্বাসীদের হয়েছিল কেমন করুণ অবস্থা।

ওরা ভাবে নিজেদেরকে নিজেরাই কি যেন কি
যিনি করিয়াছেন সৃষ্টি;করে তার নাফরমানি!
তারা কি হতে পেরেছেন এতোটাই বেশি গুনী/জ্ঞানী
স্রষ্টার নিখুঁত সৃষ্টির ভুল ধরতে পারবে ওদের বিজ্ঞান/বিজ্ঞানী?

তুমি আমি আমরা তো এই ধরণীতে ক্ষণিকের অতিথি
সাক্ষী তিনি যিনি করিয়াছেন আমায় সৃষ্টি
মুক্তির জন্য বুঝতে খুঁজতে সকল সমস্যার সমাধান
খুলে দেখো পড় স্রষ্টার বাণী পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026