অসীম প্রাপ্তি
- জিহাদ আমিন
অসীম প্রাপ্তি
-জিহাদ আমিন
সীমানা পেরিয়ে তুমি পারবেনা দূরে যেতে
কেউই বাহিরে নয় খোদার রহমত হতে,
ধৈর্য্যই এনে দিবে এই জীবনে মুক্তি
পরীক্ষা হবে ধরণীতে কার বেশি পবিত্র ঈমানী শক্তি।
তাহার কি টিকে রয় দীর্ঘ সময় ধরে হতাশা
যে করে মহান আল্লাহর উপর ভরসা,
এই দুনিয়ার জীবন তো ক্ষণিকের খেল-তামাশা
করিও পরকালের পরম চিরন্তন সুখের আশা।
পাওয়া না পাওয়ার হিসাব কেন এত কষো
এসো ইসলামের ছায়াতলে আসো,
যেথায় রহিয়াছে স্বর্গের পরম সুখ শান্তি
দূর করিবে এই দুনিয়ার যত মিছে মোহ মায়া ক্লান্তি।
এখানে নেই এমন কিছুই হারানোর
তকদিরে যাহা রইয়াছে লিখা তার বাহিরে হাত বাড়ানোর,
তিনি তো রয়েছেন সর্বত্র দেখাতে তোমায় আলোর পথ
ধৈর্য ধরো ভরসা রাখো কেটে যাবে যত অন্ধকার বিপদ।
কে জানে হয়তো পড়িয়াছো তুমি কঠিন পরীক্ষাতে
শুধু একটু সময় বাকি স্বর্গের ছোঁয়া পেতে,
হাসিমাখা উজ্জল মুখমন্ডল উঠিবে আমলনামা ডান হাতে
এক পরম সৌভাগ্যের অসীম প্রাপ্তি আল্লাহর সাক্ষাতে।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।