দু'ফোঁটা অশ্রু
- জিহাদ আমিন
দু'ফোঁটা অশ্রু
-জিহাদ আমিন
এই জীবন তোমার প্রেমে
মাওলা আমার হয়েছে মশগুল,
আমি গুনাহগার এক অধম বান্দা
ক্ষমা করে দিও তুমি আমার সকল ভুল।
জীবন তরী বাইতে বাইতে
পাইনি খুঁজে তাহার কিনারা কূল,
সুখের নেশায় রয়েছিলাম মজে
এই ধরণীর ধোঁকায় হয়েছিলাম ব্যাকুল।
এসেছিলাম এই ভবেতে
হইয়া আমি এক সদ্য ফোটা ফুল,
ভুলে গিয়ে মাওলার যত দয়া
এখন যেনো দিচ্ছি তাহার মাশুল।
দু'ফোঁটা অশ্রু ঝরেছে বসিয়া জায়নামাজে
ওগো মাবুদ মাওলা তোমার ভয়ে,
কোথা হতে এসেছি যাবো কোথায় ফিরে
সেই কথা আমি নিয়েছি জেনে।
দয়া কর আমায় হে দয়াময়
জেনে না বুঝে কত করেছি নফসের ক্ষয়,
এই অন্তরে আমার দিয়ে দাও
পরকালে তোমার দেওয়া কঠিন আযাবের ভয়।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।