জ্ঞানের ধনী
- জিহাদ আমিন
জ্ঞানের ধনী
-জিহাদ আমিন
ধ্যানে বসিয়া হয়েছে কেউ জ্ঞানের ধনী
সিন্ধু সেচিয়া খুঁজে পায় মুক্তা মণি,
হারাইয়া প্রিয় রত্ন ধন হয়েছেন জ্ঞানী গুণী
পাতাল পুরী খুঁড়িয়া পাওয়া কত মূল্যবান খনি।
শিক্ষা হয় করো কারো অপমানে
ধ্যানে বসিয়া তাহারে বাঁধো আপন জ্ঞানে,
খুঁজে দেখ জ্ঞান রয়েছে পড়িয়া কোন খানে
মৌমাছি ছুটে চলে যেমনি মধু আহরণে।
যেই শিক্ষা পায়নি কোনদিনও পড়ে বই পুস্তকে
কুড়িয়ে পেয়েছিল তাহারে ধুলিময় নগ্ন রাস্তাতে,
আহা কি মূল্যবান ধন রয়েছে সেথায় কত সাঁজ তাতে
প্রভুর প্রেমে মগ্ন হইয়া খুঁজে পেয়েছেন কেউ শেষ রাতে।
কে জানিবে কোথায় রয়েছে তাহার জন্যে শিক্ষা
জ্ঞান পায় কি খুঁজে হাত পেতে চাহিয়া ভিক্ষা?
শিক্ষা মিলে কারো কারো কখনো অপমানে
ধ্যানে বসিয়া বাঁধতে পারো যদি তাহারে আপন জ্ঞানে।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।