মনের আকাশ
- জিহাদ আমিন

মনের আকাশ
-জিহাদ আমিন

ধরেছি আমি এই জীবনের বাজি
ক্ষুদ্র বড় সকল হিসাব-নিকাশের বিচারক তুমি কাজী,
সব বাধা-বিপত্তি পেরিয়ে চলেছি আজি
হোক সমাধান ভুলের ব্যবধান উড়াল দিবে পরান পাখি।

মনের আকাশ যতোই হচ্ছে বড়
সামনের দিকে দু'চোখ যতদূর যায়,মনে হচ্ছে জড়সড়,
পৌছে যাবোই সঠিক গন্তব্যে একদিন ইনশাআল্লাহ
সহায় হইয়ো'গো আমার চলার পথে হে আল্লাহ।

পাতাল হইতে যতোই হোক দূরত্ব আসমান
তুমি তো এই ধরণীতে ক্ষণিকের মেহমান,
আসা যাওয়া মধ্যখানে যত গুণগান বদনাম
তাহার দৃষ্টিতে তুমি আমি দু'জনে সবাই সমান।

পাইবোনা মাপ হোক ক্ষুদ্র অণু পরিমান পাপ
কে বা কাহার উপর সেইদিন করিবেন রাগ,
দুই হাত তুলে স্রষ্টার কাছে করি সকল পাপের অনুতাপ
তিনি রহিম রহমান তার রহমতের দয়ায় মোদের করিবেন মাপ।

কে চলে যাচ্ছে রে হৃদয়ের দুয়ার খুলে
মুয়াজ্জিনের আযান শুনে মসজিদের ওই কোলে?
এক অবুঝ শিশুর মত নিজেকে করিলো পবিত্র
ফুলের মতোই হোক সুন্দর এখন থেকে মোদের চরিত্র।

আকাশের ওই কালো মেঘগুলোও চলবেনা এমন সমান তালে
হাওয়ার সাথে দূরে সরে গিয়ে ধরা দিবে আলোর পালে,
মনের আকাশে এখন যেন হইতেছে সুখের বৃষ্টি
সুখী করিতে জীবন বেশি প্রয়োজন অল্পতুষ্টি।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026