দেখা হবে আবার
- জিহাদ আমিন
দেখা হবে আবার
-জিহাদ আমিন
আমি নিরবতার মাঝে আমাকে খুঁজি
ধ্যানমগ্ন শেষ হওয়ার পর তবুও কি নিজেকে বুঝি?
কোথায় গিয়ে থেমে যাবে সব ভাবনার শেষ
লুকানো রয়েছে এমন কিছু জীবনের বিশেষ।
হাত বাড়িয়ে সে আমায় ডেকেছিল
অপেক্ষায় পথ চেয়ে চেয়ে অবশেষে যে কেঁদেছিল,
দিন-মন,সময়-ক্ষণ পেরিয়ে আঁধারে ঢেকে গেল গগন
দূরে রয়েও কি করে সে হতে পারে এত আপন?
আমার কল্পনার সকল ভাবনায় সে যে রয়ে গেল
কতজন বাহির হইতে আবার ভিতরে এলো,
হইনি তবু ঠাঁই-আপন করে নিবে যাহা পাই
বৃষ্টিতে যেটুকু জমেছিল জল তাহা বানে ভাসাই।
আমি তো আমার নিজের ইচ্ছায় আসিনি
রক্তক্ষরণ হয়েছিল হৃদয়ে তখনও কাঁদিনি,
হেসেছিল ওরা আমায় করিয়া অবহেলা
দেখতে দেখতে আমার বুঝি কেটে গেলো বেলা।
সাগর মাঝি তরীতে বসিয়া দরিয়া দিবে পাড়ি
ডাক এসে গেছে ওপারে যেতে হবে তাড়াতাড়ি,
কিছুক্ষণ সময় আগেও ভাবনার মাঝে থাকি
বিদায় দাও-দেখা হবে আবার-এবার না হয় আসি।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।