হোক প্রতিবাদ
- জিহাদ আমিন
হোক প্রতিবাদ
-জিহাদ আমিন
এবার উঠবে জেগে প্রবীণ নবীন
জাতি ধর্ম গোত্রের বিভেদ ভেদাভেদ ভুলে
দাও গো এবার বন্ধ হৃদয়ের দুয়ার খুলে
এগিয়ে চলো উদ্ধার করিতে হবে মাতৃভূমির জমিন।
হায়নারা আবার ফিরে বেঁধেছে বাসা
অধিকার হারিয়েছে দিনমজুর,কুলি,কৃষক,চাষা,
ক্ষুধার জ্বালা পেটে মা'গো সয়না তো আর
ছিনিয়ে আনতে হবে যুদ্ধ করে নিজেদের অধিকার।
যেই মাটিতে সোনার সোনালি ফসল ফলে
মৌমাছি মধু আহরণে বসে ফুলে ফুলে
কাতলা,রুই,বোয়াল,পুঁটি মিলে খালে বিলে
ওরা যেন দিনে দিনে এমন দেশটাকে খেতে চাচ্ছে খিলে!
হোক প্রতিবাদ ওদের দিকে আঙুল তুলে
যারা নিয়েছে নিচ্ছে শাসন শোষণ জুলুম করে
অসহায় নিরীহ জনতার পিঠের চামড়া তুলে
যাহারা হচ্ছে নির্যাতিত নিপীড়িত মোরা তাহাদেরি দলে।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।