সমাপ্তি-প্রাপ্তি
- জিহাদ আমিন
সমাপ্তি-প্রাপ্তি
-জিহাদ আমিন
যেখানে জীবন থেমে গেছে
থেমে গেছে জীবনের গল্প কবিতা
দেখা হয়না হৃদয়ের কুঠিরে রাখা প্রেমের ছবিটা,
এখানে গায়না পাখিরা ঢালে ঢালে বসিয়া গান
নিরব নিস্তদ্ধতায় চাপা পড়েছে কত তাজা প্রাণ।
সেখানে প্রতিনিয়ত চলছেই ছুটে সে চলছে
মনে হয় পিছন থেকে কেউ কিছু বলছে,
ফিরিয়া আসিও না,পিছনে ফিরে দেখোনা
যেখানে শুধুই স্মৃতি,এইসবের কিছুই মনে রেখোনা।
কে হবে তাহার দুঃখের দুঃখি
দিবা নিশি জাগি স্বপ্ন দেখি,যদি হইতো সবাই সুখী!
সুখে তাহার জলে ভিজতো ওইনা দু'টি আঁখি
সুখ যেন এক জাদুর কাঠি,পাইলে আপন ডোরে বেঁধে রাখি।
সাড়ে তিন হাত জমির জন্য কত কাড়াকাড়ি
এসেছি গো পরবাসে বসতভিটা ছাড়ি,
হয়নি জমা,কর্মে কখনো কমা,ফিরতে হবে তাড়াতাড়ি
সুখ দুঃখ সব বন্দি রেখে নিজের সাথেই ধরেছি আড়ি।
শেষ সমাপ্তি কখন কার কোথায় হবে
কেউই তো তাহার ঠিক সঠিক ঠিকানা জানেনা,
তবুও মন বারে বারে ধরে বায়না
যেন শৈশব প্রেম স্মৃতি ভালোবাসা মনের আয়না।
আবার কবে ফিরে ফিরবো বাড়ি
দু'চোখ দিয়ে যদি সব দেখতে পেতাম
ভুলে যেতাম অতীত জীবনের সকল আাড়ি,
গায়ের মেঠো পথ ধরে চলা গরুর গাড়ি
রাস্তার দু'পাশে অপরূপ সৌন্দর্যময় গাছের সারি
মনে হতো যেন আরেকটু পথ পেরুলেই স্বপ্নের বাড়ি।
চাওয়া পাওয়ার হয়তো এখানেই সব শেষ
চলছিলো তো ভালোই জীবন বেশ,
যেখানে হয়েছে সকল কিছুরই সমাপ্তি
খুঁজে দেখো; সেখানেই মিলবে জীবনের সব প্রাপ্তি।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।