স্বাধীনতার অধিকার
- জিহাদ আমিন
স্বাধীনতার অধিকার
-জিহাদ আমিন
স্বাধীন দেশে জন্ম হয়েও
আমি তো স্বাধীনতা পাইনি,
আমি আমার নিজের অধিকার চেয়েছি
অন্য কারো ক্ষমতা চাইনি!
এখনো'তো রয়েই গেলাম অন্যের গোলাম
হে স্বাধীনতা...
আমি তোমার কাছে কি পেলাম?
এই যেন স্বাধীনতা নামের উপর জীবন্ত প্রাণের বলিদান।
হারিয়েছি বাঁচার অধিকার
হারিয়েছে চাষার অধিকার
যুগ পূর্বেই হারিয়েছি কথা বলার অধিকার
এবার না হয় বলে দাও..স্বাধীনতা তুমি কার?
তুমি কি বিলাসিতাময় বিলাসবহুল জীবনের জন্যে
যারা জোর করে কেড়ে নেয় অন্যের অধিকার
ছিনিয়ে নেয় কারো মুখের ভাত
প্রাণে মরার ভয়ে কেউই করতে পারেনা তার প্রতিবাদ
প্রশ্ন করি কোথায় ছিল ওরা; তোমার জন্মে?
বলি এই কেমন তোমার স্বাধীনতা
বরাবরের মতোই থাকবে এক দলের হাতে ক্ষমতা?
অন্যরা কি কেউ তারা মানুষ নয়?
স্বাধীন দেশে জন্ম আমার; এখানে কেউ গোলাম নয়।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।