আলো জ্বালো
- জিহাদ আমিন
আলো জ্বালো
-জিহাদ আমিন
তুমি কি হেঁটে চলেছো পথ
নিজের অবস্থান পরিবর্তন করার লক্ষ্যে
ধৈর্য্যের পতাকা বহন করিয়া নিজ বক্ষে?
জনপদ অথবা বন বনাঞ্চলে তুমি খুঁজতে থাকো পথ
চলতে চলতে কখনো যদি এমন হয়
সীমানা পেরিয়ে সামনে দেখতে পাও বিপদ!
স্বাগত জানিয়ে হাসি মুখে আলিঙ্গন করো
যেন খুঁজে পেয়েছো হারানো প্রিয়জন
এমনি ভাবে তাকে বক্ষে জাপটে ধরো।
খুঁজতে যেওনা তুমি পৃথিবীর শেষ প্রান্ত
চলতে চলতে পথ,হয়ে যেতে পারো ক্লান্ত
মরীচিকার পিছনে ঘুরে কেউ কি নিজেকে করে সর্বশান্ত?
তোমার যতটুকু প্রয়োজন তা না হয় আগে খোঁজো
অন্ধকারকে স্বপ্ন বানিয়ে ভাবনায় আলো রাখো
কিছুক্ষণ বিশ্রাম নাও,ক্লান্ত দেহটাকে শান্ত করো,নিজেকে বোঝো।
চোখ মেলে তাকিয়ে দেখ চারপাশ
মহান সৃষ্টিকর্তার সৃষ্টি অপরূপ সৌন্দর্য,
এমন কি নেই এখানে,যাহা তোমায় করিবেনা মুগ্ধ?
এই সকল সুখ সৌন্দর্য সবই তোমার
তবে..ভুল করেও এইসবের প্রেমে পড়োনা
তখনি নিজেকে আঁকড়ে ধরবে ভয়,হারিয়ে যাবার।
আলো জ্বালো,অন্তরে আলো জ্বালো
পৃথিবী নামক এই যুদ্ধের ময়দানে সবাই বিজয়ী
একজন নিজের ব্যক্তিত্বের কাছে,অন্যজন লোক দেখাতে।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।