পর্দা ফরজ
- জিহাদ আমিন
পর্দা ফরজ
-জিহাদ আমিন
পর্দা করো নারী,পর্দা করো নারী
কেমন পর্দা হবে তখন
যখন কবর হবে তোমার আসল বাড়ি?
এখন তুমি লোক দেখাতে পড়ো মর্ডান শাড়ি
ইহকাল নাকি পরকাল কোনটা বেশি দরকারি?
আসো সঠিক পথে,ঈমান মজবুত করো তাড়াতাড়ি।
পর্দা করো নারী,পর্দা করো নারী
এই পর্দা তোমায় করবে গুনাহ করা হতে হেফাজত
নিজ হাতে গড়ো পরপারের ভবিষ্যৎ।
পুরুষ তুমিও করো সঠিক ভাবে পর্দা
নিজের দৃষ্টি নত রাখো সর্বদা
যেমন করিয়া মুমিন নিজের ঈমান রাখে তাজা।
হতে পারো তোমরা এই ধরণীর রাণী-রাজা
যেমনটা চাও করে নিতে পারো মাস্তি মজা
পরকালে ভোগ করিতে হবে তোমায় কঠিন সাজা।
পর্দা করো নারী,পর্দা করো পুরুষ
পর্দা করা নয়তো এমন কঠিন কোন কাজ
নারী-পুরুষ উভয়ই পর্দা মেনে চলা ফরজ।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।