স্মরণ করি
- জিহাদ আমিন
স্মরণ করি
-জিহাদ আমিন
প্রতিদিন কত মৃত্যুর খবর শুনি
আমি তাহা ভেবে ভেবে অপেক্ষার প্রহর গুনি,
মসজিদের মাইকে ঘোষণা হবে একদিন আমার নাম
এমন একটি নামাজ হবে,মুয়াজ্জিন দিবেনা আযান।
অথচ কত আযান হয়েছে গত
আমি পড়িনি'তো নামাজ যাইনি মসজিদে,
এটকুও কি ভয় অনুভব হয়নি তখন আমার বুকে
আল্লাহকে ভুলে;জানিনা মজেছিলাম তখন কোন সুখে?
এমন নয়তো আমি ভুলতে বসেছি সব
কে করিয়াছেন আমায় সৃষ্টি; কে আমার রব?
কার গুণগান গাহিয়া পাখিরা করে কলরব
কাহার প্রেমে মশগুল সমগ্র গ্রহ নক্ষত্র বিশ্ব মাখলুকাত?
স্রষ্টার শ্রেষ্ঠ মাখলুকাত আমি আদম
এই ধরণীতে হোক তার রহমতের রাস্তায় আমার প্রতিটি কদম,
দাঁড়িয়ে ছিল সারিবদ্ধ হয়ে জানাতে আমায় স্বাগত
স্মরণ করি; এক স্রষ্টার সৃষ্টি স্বর্গ হতে আমি আগত।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।