দাও গো আল্লাহ
- জিহাদ আমিন
দাও গো আল্লাহ
-জিহাদ আমিন
দাও গো আল্লাহ আমায় তুমি
শক্তি সবল মন,
তোমার নামে যেন করিতে পারি আমি
সঠিক শপথ পণ।
আমি আদম চাই ওগো মাওলা
তোমার রহমতের দয়া,
এই অন্তরে ভরিয়ে দিও গো
তোমার প্রতি মায়া।
মসজিদেতে পড়ে থাকে যেন
আমার অবুঝ প্রাণ,
যেমন করে দূর হতে পাই
ফুলের সুগন্ধি ঘ্রাণ।
দিও গো তুমি কঠিন বিপদ হতাশায়
আমায় একটু স্বস্তি,
যেমন করে করিয়াছিলেন পরগম্বর ইব্রাহিম
আগুনের সাথে দোস্তি।
দাও গো আল্লাহ আমায় তুমি
শক্তি সবল মন,
তোমার নামে যেন করিতে পারি আমি
সঠিক শপথ পণ।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।