ফুল ও জীবন
- জিহাদ আমিন
ফুল ও জীবন
-জিহাদ আমিন
ওগো ফুল তুমি ফুটেছিলে কোন বাগানে
এত সুগন্ধি কেন জড়িয়ে রয়েছে তোমার ওই অঙ্গে?
সেজেছো তুমি কতোনা বাহারি ঢংঙে
সাদা,লাল,নীল,কালো আরো কত নানান রঙ্গে।
যার হাসিতে এই বিশ্ব জগৎ হাসে
দেখে অনায়াসে তাকে হৃদয় দিয়ে ভালোবাসে,
ওগো ফুল তুমি ফুটেছিলে বলো কোন বাগানে
চাঁদ তারারা যে মিটিমিটি করে হাসে বসে ওই দূর গগনে।
গোলাপ,জুঁই,জবা,রজনীগন্ধা,শিমুল,বকুল...
যেই নামেই হও না কেন তুমি;তোমাতেই হৃদয় ব্যাকুল,
তোমায় ভালোবেসে হৃদয়ে ফোঁটায় প্রেমের ফুল
হোক ফুলের মতোই প্রতিটি জীবন;হয়না যেন ভুল।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।