জীবনের কানাকড়ি
- জিহাদ আমিন

জীবনের কানাকড়ি
-জিহাদ আমিন

জীবনটা আর নিজের কথা বলছেনা
নিজের মনের মত করে সেও তো আর চলছেনা,
কখন জানি সেও হঠাৎ করে পালায়
অচেনা ওই দূর অজানায়; কেউ তা বলতে পারছেনা।

এই জগৎটারে যারা আপন ভাবে
তাহারাও কি সেই দিন সুখী হবে..?
আবার ফিরে নিজের সাথে হবে দেখা কখন জানি কবে
যেমন আছে এই ধরণী গাছ-গাছালি তেমনি কি পড়ে রবে?

সকল ভাবনা হবেনা হয়'তো মিছে
কে রইবে এমনি করে পথিক হয়ে আগে পিছে?
ভালোবাসার দেহখানি মাটির সাথে যাবে মিশে
এত বড়াই;সকল কাজে বাঁধা হয়ে দাঁড়ায়;সাহস পায় কিসে?

যেই দরিয়ায় মাঝি হইয়া বাইছি তরী
সেও কি নিবে অবশেষে আপন করি..?
পাল তোলা ওই নায়ের ঢেউয়ের হাওয়ায় ছিঁড়েছে দড়ি
মিলবে কি হিসাব শেষে জীবনের কানাকড়ি?

জীবনের এই হিসেব নিজেই মিলিয়ে নিই
সকল কিছু বন্দি রেখে সুভাস বিলিয়ে দিই,
হাত দু'খানি আলতো করে বাড়াই চাঁদের দিকে
জীবনটাকে রঙ্গীন করে সকলের তরে যাই যে এঁকে।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026