সেই ছেলেটি
- জিহাদ আমিন

সেই ছেলেছি
-জিহাদ আমিন

সেই ছেলেটি আসবে কবে
গাঁয়ের আঁকা বাঁকা ওই মেঠো পথটি ধরে,
শহর নগর বন্দর সবকিছু সে করিবে জয়
করবেনা এক আল্লাহ বিনে অন্য কাউকে ভয়।

তাহার আশায় স্বপ্ন দেখে জীবন কাটে
নারী,শিশুর ইজ্জত নিয়ে খেলছে বখাটে,
ধরবে তাদের ঘাড়ে জাপটে মেরে
এতদিন খেপা ষাঁড়ের মত যারা আসতো তেড়ে।

কোথায় যেন হারিয়ে গেছে সেই ছেলেটি
রাজ্যে রাজ্যে চলছে তাহার খোঁজে তল্লাশি,
কোন এক দিন হয়তো সে আসবে ফিরে
স্বপ্ন দেখে নিরিহ মানুষ;সকলের অধিকার সে ফিরিয়ে দিবে।

জীবন নষ্ট,যৌবন নষ্ট,নষ্ট সবার ঘর
নেশার ঘোরে সকল বন্ধন করেছে ওরা পর,
সমাজ নষ্ট,দেশ নষ্ট,নষ্ট মুখের ভাষা
হাতের মুঠোয় জীবন নিয়ে কেউ করছে তামাশা।

অপেক্ষার পথ দিনে দিনে যেন হচ্ছে দীর্ঘ
জন-জীবন বেঁচে থাকার জন্য হারাচ্ছে ধৈর্য,
কবে আসবে ফিরে সেই ছেলেটি
দুঃসময়ের অতীত ভুলিয়ে সবার মুখে ফুটাবে হাসি??


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026