আগাম বার্তা
- জিহাদ আমিন
আগাম বার্তা
-জিহাদ আমিন
আগাম বার্তা নিয়ে এসেছি ওদের ধংসের
কেউ রইবেনা বাতি জ্বালাবে বলে নিজ বংশের,
আহা! করিয়াছে ওরা কত পাপ মহাপাপ
কে করিবেন সেই দিন ওদের মাপ?
দেখেছো কি কেউ চোখে পড়েছে এমন আলামত?
মৃত্যু মানেই'তো কারো কারো জন্য শুরু হয় কেয়ামত,
তাহারা কি জানে কেমন হবে তাদের পরকালের জগত
যারা এক সময় দাপিয়ে বেড়িয়েছিল এই নিখিল জগৎ?
দেয়নি ওরা বড় ছোট কাউকেই ইজ্জত সম্মান
পেশি শক্তি ক্ষমতার দাপটে সকলকেই মনে হত বেমানান,
ক্ষমতা সেতো বিধাতা হতে পাওয়া পরম প্রাপ্তি মহা মূল্যবান
কয়জন পেরেছেন ধরে রাখতে; দিয়েছেন তাহার সঠিক সম্মান?
জালিমদের ধংস হবেই তাহা অনিবার্য
তিনি ছাড় দিয়েছেন ছেড়ে নয়; দিন তারিখ সব রয়েছে ধার্য,
সৃষ্টিকর্তার ধরা হতে কেমন করে পাবে তুমি ছাড়?
তখন যে কেউই হবেনা এমন সাহায্যের জন্য হাত বাড়াবার।
কেউই পারবেনা থাকতে; ছিল যারা আগে অথবা আসবে পরে
সকলকেই যেতে হবেই একদিন এক এক করে,
আগাম বার্তা নিয়ে এসেছি ওদের ধংসের
কেউ রইবেনা বাতি জ্বালাবে বলে নিজ বংশের।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।