আলোর রশ্মি
- জিহাদ আমিন
আলোর রশ্মি
-জিহাদ আমিন
একদিন তুমিও হবে প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ
হয়তো এই ধরণীতে নয়তো'বা মৃত্যুর পরে
আলোর রশ্মি ছড়াবে সেদিন তোমার ঘরে,
জীবনের প্রথম আলোতেই ওরা জীবনকে করেছে জয়
পড়ে রও তুমি অতীতে; ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে পাও ভয়।
দুর্বল পেয়ে যারা তোমায় করে তিরস্কার
পায়ে ঠেলে স্বপ্নগুলোকে করে দেয় ছারখার
হতে পারে এই তিরস্কার তোমার ঘরে তুলবে একদিন পুরস্কার,
জীবনের এই কঠিন সময়; নিজের জন্য হবে পরীক্ষা
হিম্মত ও ধৈর্যের সাথে নিতে পারো যদি শিক্ষা।
তুমি'তো হাত পেতে কারো কাছে চাওনি ভিক্ষা
চেয়েছো তুমি; হোক ছোট তবুও তোমার একটি কর্ম
এটাই'তো শিক্ষা দিয়েছে তোমায়;তোমার নিজ ধর্ম,
কাজ করে খেতে কেন হবে তোমার লজ্জা
তুমি'তো অসৎ লোক নও; হবে তোমার এমন কঠিন সাজা।
হতে পারে তারা সমাজ ও এই দেশের রাজা
খাবে প্রতিবেলায় মাছ মাংস তাজা তাজা,
যারা অসহায় গরিব ওদেরও তো রয়েছে পেটের ক্ষুধা
খায় কোন বেলায় ডাল ভাত; তবুও সৎ পথে থাকিবে সদা
একদিন তুমিও হবে প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।