একটি রাত
- জিহাদ আমিন

একটি রাত
-জিহাদ আমিন

কোথায় পড়ে রইবে তোমার এই সকল কৃতিত্ব
কে দেখিবে এই মানব দেহের অস্তিত্ব?
কত রাত আমি নিজের জন্য জেগে জেগে কাটাই
কখনো কি প্রভুর প্রেমে মজিয়া; তিনি যখন ডাকেন আমায়
আমি কি তাহার দিকে হাতখানা আমার বাড়াই।

প্রতিটি রাত হতে পারতো আমার জন্য অন্তিম রাত্রি
চিরনিদ্রায় মজিয়া হতে পারতাম পরপারের যাত্রী,
যার হাতে আমার এ রুহের চাবিকাঠি
এই ধরণীতে পাঠিয়েছেন আমায় করিয়া তৈরি পরিপাটি
কি নিয়ে যাবো তার কাছে ফিরে; ঈমান কি হইছে খাঁটি?

আমরা শুনতে পাইনা মৃত প্রাণের আহ্বান
রয়েছে কি হাসি খুশি নাকি অহর্নিশি করে কন্দ্রন
আহা কত যে ছিল প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন,
আমার নামও তো হবে একদিন লাশ
সাজাতে আমায় কিনবে সাদা কাপড়; কাঁটবে কেউ কবরের জন্য বাঁশ।

বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য এই নি:শ্বাস
আমার ছিল এক আল্লাহ তে অগাধ বিশ্বাস
যিনি আমায় দিয়েছেন মৃত্যুর পরের জীবন স্বর্গের আশ্বাস,
যাহার তলদেশে প্রবাহিত হতে থাকবে ঝর্ণাধারা সুমিষ্ট পানির নহর
আরাম আয়েশ সুখ-সাচ্ছন্দে কাটাবে প্রতিটি ক্ষণ ও প্রহর।

তুমি কি তোমার নিজের মাঝে পরিবর্তন আনবেনা
কখন ঘটে যাবে কৃতিত্ব ও অস্তিত্বের ইতি কেউ তা জানবেনা,
উঠাও প্রভুর দরবারে তোমার ওই দু'টি হাত
তার ডাকে দাও সাড়া; এইভাবে কাটিয়ে দাও একটি রাত
তোমার নামও হবে একদিন সাদা কাফনের কাপড়ে মোড়ানো লাশ।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026