অসহায় নাবিক
- জিহাদ আমিন
অসহায় নাবিক
-জিহাদ আমিন
আমার যে এখনো মৃত্যু হয়নি
তাছাড়া কেউ'তো আমায় ঘুম পাড়িয়েও রাখেনি,
তাহলে কে আমার মানব সত্ত্বাকে করবে জাগ্রত
কেন সে রয়েছে এমন যেন বেঁচে থেকেও যে মৃত?
শরীরের প্রতি বিন্দু রক্তকণিকা যেন হয়েছে বরফের ন্যায়
ব্যর্থ মনুষ্যত্বের এখানেই কি শেষ সকল দায়,
সমুদ্রের মাঝখানে প্রবল ঢেউয়ের মাঝে নাবিক যেমন অসহায়
মাবুদ মাওলা ছাড়া কে তাহাকে সাহায্যের হাত বাড়ায়?
আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কি নিজের চেহারাটা দেখ
যা দেখ এ তোমার আসল রূপ নয় একবার অন্তরে চোখ রাখো,
শূন্যের মাঝে ঠিকই'তো তুমি নিজের স্বপ্ন আঁকো
ভিতরে যাহার ভরা কালিতে,বাহিরে কেন এত সাঁজো?
যেই যুদ্ধে বিজয়ী হয়েও তুমি পরাধীন
বুঝবে কেমন করে;কখন হয় রাত কখন দিন,
এই বিজয় শুধু তোমার একার নিজের জন্য
মূল্যবান জীবন উৎসর্গ করেও হতে পারবেনা ধন্য।
এখানে কেউই অসহায় নয়;সকলের মালিক একজন
যিনি শুনতে পান সবার অন্তর ও মুখের ভাষণ,
হয়তো ক্ষণিকের জন্য দিয়েছে তোমায় নেতৃত্বের আসন
সঠিক ভাবে হয়েছে কি নিজ দায়িত্ব পালন
নাকি ক্ষমতার দাপটে করেছো শুধুই শোষণ শাসন ।
এখানেই'তো সকল কিছু জীবনের শেষ নয়
কি নিয়ে দাঁড়াবে গিয়ে সামনে; দিবে নিজের পরিচয়?
অফুরন্ত অপরিমেয় মৃত্যুহীন জীবনকে করিতে জয়
যিনি করিয়াছেন সৃষ্টি জগৎ জীবন ইহকাল পরকাল কর তাকে ভয়।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।