বিচারপতি
- জিহাদ আমিন
বিচারপতি
-জিহাদ আমিন
কোন জমিনে হবে এই দেহের শেষ সমাধি
বয়ে বেড়াই মরণ সঙ্গী করে নিরবধি,
উড়ে যাবে যখন আমার এই প্রাণ পাখি
চিরতরে বন্ধ হবে মায়ার দু'টি আঁখি।
নামাজ কত এমন করে হচ্ছে কাজা
রোজ হাশরে সকলেই'তো পাবেন সাজা,
বিচারপতি যিনি তিনি সকল রাজার রাজা
তৈরী থেকো শেষ বিচারের;রুহটারে কইরো তাজা।
কার আদর্শে তুমি নিজের জীবন গড়ো
যেইজন তোমার জন্য কাঁদে তার নামে কি দুরুদ পড়ো,
কার দয়াতে এই ধরণীতে আছো বেঁচে
যাহা কিছুরই হবে প্রয়োজন হাত পেতে চাও তাহার কাছে।
নির্দিষ্ট সবার এই জগতে সকল কিছু
ঘুরিয়া ঘুরিয়া হইয়াছি ক্লান্ত মোহ মায়ার পিছু পিছু,
কে শোয়াবেন কবরে তখন আমায়
কত মানুষজনা আসবে সেদিন শেষ বিদায়ে জানাজায়।
কোন জমিনে হবে আমার শেষ সমাধি
প্রিয় আপনজন করবে আমার জন্য কান্নাকাটি,
রইবেনা'তো কেউই হোক সে গরিব নয়তো ধনী কোটিপতি
সকল রাজার রাজা যিনি তিনি হবেন সেদিন বিচারপতি।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।