নিঃসঙ্গতা
- জিহাদ আমিন
নিঃসঙ্গতা
-জিহাদ আমিন
নিঃসঙ্গতা পাড়ি দিতে করি কত পায়চারি
দেশ হতে দেশান্তরে ভ্রমণে দিই সাদা মেঘের দেশ পাড়ি,
প্রেয়সীর মায়াবী মুখ;ফেলে আসা অতীতের সকল সুখ
মাতৃভূমি দেশ মায়ের ভালোবাসায় অশ্রুজলে ভাসায় বুক।
জীবন হতে মায়া দূর করে আমার দ্বারা বাঁচা হবে না
একদিন জন মানবে পরিপূর্ণ পৃথিবীও আর রইবে না,
উড়বে না পাখিরা মুক্ত আকাশে ডানা মেলে
সকল কিছুরই সমাপ্তি ঘটতে পারে কোন এক বিকেলে।
ঘাতকের বুলেটের আঘাতে ঝরে যায় তাজা প্রাণ
কাগজের ফুল কি কখনো বিলাতে পারে ঘ্রাণ,
কেউ ওরা এসে করে না আমায় আহ্বান
এসো দেশ ও মানবতার তরে বিলিয়ে দিই নিজেদের প্রাণ।
চারিদিকে ছড়িয়েছে রাগ ক্ষোভ হতাশা
ভেঙ্গে ছুড়ে চুরমার ক্ষুদ্র ক্ষুদ্র করে গড়া জীবনের প্রতিটি আশা,
ব্যর্থতা গ্লানি জীবনে নেমে আসে চৈত্রের খরা
খুঁজে না পেয়ে পথিক তাহার সঠিক ঠিকানা; হয় দিশাহারা।
জীবনের নিঃসঙ্গতা হেঁটে চলা আমি আর খোলা ছাদ
এক একটি মূহুর্ত যেন নিজের জন্য মৃত্যু ফাঁদ,
হতে পারতো তুমি আমি জোছনার আলো চাঁদ তারা
মধুময় ভালোবাসায় পরিপূর্ণতায় জীবন মাতোয়ারা।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।