ভাবনা
- জিহাদ আমিন
ভাবনা
-জিহাদ আমিন
আমি সেদিন আসবো আসবো বলে
এসেছিলাম কি তোমাদের দলে
কিছু কথা বলবো বলবো বলে আর বলা হলো না।
হেঁটেছি নিরবে একাকী একা কত পথ
চোখের সামনে ঘটেছিল আমার কত শত বিপদ
তবুও নিজের সাথে আমার নিজেরি'তো চলা হলো না।
ওঠেনি সেদিন ভোরের সূর্য;মেঘে ঢাকা ছিল পুরোটা আকাশ
ছেয়ে গিয়েছিল আবছা অন্ধকারে চারদিক
আমায় দূরে সরিয়ে নিবে বলে একটুও বাতাস এলো না।
তোমরা যে যাহা কিছুই আমায় বলো
না হয় আমার সঙ্গে পথ নাহি চলো
আমারও যে এই পৃথিবীতে চিরকাল ধরে আর থাকা হবে না।
জানবোনা আমি গাছ গুলোয় কি ফুটেছিল ফুল
খুঁজে পেয়েছিল কি বধূয়ার হারিয়ে যাওয়া প্রিয় কানের দুল
হয়তো এমন ভাবনা গুলো আর কোনদিনও ভাবা হবে না।
কিছুটা সময় পেরিয়ে ফিরে আমি হেঁটে চলি নিজের মত করে পথ
জীবন চলার পথে করি কত সত্য মিথ্যার শপথ
জোছনা রাতের অদেখা অপরূপ সৌন্দর্য সেটাও আর দেখা হলো না।
আমি বলেছিলাম নিজের কাছে তোমাদের কথা
বললো আমায়; যেন নিজেকে নাহি ভাবি কখনো একা
এভাবে চলে গেলো কতজন আর কোনদিনও ওরা ফিরে এলো না।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।