দায়িত্ব
- জিহাদ আমিন
দায়িত্ব
-জিহাদ আমিন
পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তে
কালেমার দাওয়াত ছড়িয়ে দাও,
হে আদম সন্তান মৃত্যুর আগ মূহুর্তে হলেও
একটিবার নিজের দায়িত্ব পালন করে যাও,
এই জীবন'তো আল্লাহর দান
দেহে থাকিতে প্রাণ তারই গুনগান গাও।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সত্য কোন মাবুদ-উপাস্য নেই এক আল্লাহ ছাড়া
মুহাম্মদ (সাঃ) তাঁর বান্দা ও রাসূল,
তাহার দেখানো পথ অনুসরণ করিতে
হয়নাকো যেন এক বিন্দু সমপরিমাণ ভুল।
এখানে রয়েছে দুনিয়াও পরকালের মুক্তির পথ
অন্ধকারের দুনিয়া হতে মুক্তি দিয়ে দেখাবে আলোর জগৎ,
অনুভব হয় হৃদয়ে এক অমিয় প্রশান্তি
পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে পড়ুক শান্তি,
দূর হবে হিংসা বিদ্বেষ অহংকার সকল বিপদ
গ্রহণ করিলাম আমিও মনে প্রাণে একই শপথ।
যেথায় নেই ধনী গরীবের কোন ভেদাভেদ
এক আল্লাহর বাণী ও রাসূলের উপদেশ বিনে
সুযোগ নেই করিবে অন্য কেউ কোন মতভেদ,
জয় হোক ধনী গরীব সকলের তরে সত্যের
মৃদু হাসি ফুটুক সবার মুখে মালিকও ভৃত্যের।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সত্য কোন মাবদু-উপাস্য নেই এক আল্লাহ ছাড়া
মুহাম্মদ (সাঃ) তাঁর বান্দা ও রাসূল,
ছড়িয়ে দাও পৃথিবী এক প্রান্ত থেকে অপর প্রান্তে
ইহকাল পরকালে মুক্তির পথ কালেমার দাওয়াত
হোক শুরু পৃথিবীতে এক নতুন প্রভাত।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।