মানুষ ও মানবতা
- জিহাদ আমিন
মানুষ ও মানবতা
-জিহাদ আমিন
হিংসা আর হিংস্রতায় ভরে যাচ্ছে জগত
আমি চিন্তিত নিয়ে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ,
চারিদিকে চলছে শুধু হানাহানি রাহাজানি সংঘাত
দিনের শেষে উপহার;রক্তাক্ত দেহ মাখা তাজা লাশ।
চলো আগে মানুষ হই মোরা সকল কিছুর উর্ধ্বে
যেন জয়ী হতে পারি মানবতার যুদ্ধে,
কেমন হবে দেখতে তোমরা যাহারে মানুষ বলো?
কিছুটা সময় নিয়ে; না হয় একবার সঙ্গে চলো।
জলে টলমল করে অন্যের দুঃখে দু'টি চোখ
বর্ণ গোত্র ভুলে মায়াবী সেই মুখ,
আকাশের চেয়েও বিশাল হৃদয়ের রয়েছে একখানা বুক
কে জানিবে পরের উপকারে পেয়েছিল সে কি সুখ।
কখনো সে ভালোবাসে দেখতে খোলা আকাশ
কখনো'বা স্বাধীন ভাবে বয়ে চলা দক্ষিণা বাতাস,
সকল ফুলের সুরভিত ঘ্রাণ এক হৃদয়ে করে চাষাবাদ
মানুষ ও মানবতার সাথে ছিল যাহার বসবাস।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।