সেজদায়
- জিহাদ আমিন
সেজদায়
-জিহাদ আমিন
আমি সেজদায় হইয়া নত
বলি মাওলা তোমার কাছে মনের কথা যত,
আমি করিয়াছি জেনে না জেনে কত পাপ
কতজন দিয়েছেন আমায় কত অভিশাপ
ওগো আল্লাহ করিও আমি গুনাহগার বান্দার সকল গুনাহ মাপ।
অতীতে চলেছি আমি কত ভুল পথে
কখনো হাত মিলিয়েছি অন্যায়ের সাথে,
আমি তোমার দরবারে সেজদায় হইয়াছি নত
মাপ করে দাও ওগো মাওলা আমার গুনাহ আছে যত।
করিনি তো পরিবার পরিজনের হক সঠিক ভাবে আদায়
হাসি মুখে দিবে কি ওরা আমায় বিদায়?
পড়ে রইয়াছে এই ধরণীর কাছে আমার কত দায়
আল্লাহ আমি অধম বান্দা আজ বড় অসহায়
ক্ষমা করে দাও আমায় আমি হইয়াছি নত সেজদায়।
নিজের কাছে রেখে খাবার পর্যাপ্ত পরিমানে
আমি দিইনি বিলিয়ে ক্ষুধার্তদের মাঝে,
কতজন পড়েছিল অনাহারে;পরনে ছিলনা কাপড়
প্রতিবেশী হয়েও নিইনি আমি ওদের খোঁজ খবর।
কেমন করিয়া দিব আমি এমন সকল কর্মের হিসাব
করিবেন কি ওরা শেষ বিচারের দিন আমায় মাপ?
আহা এক জীবনে না জানি আরো কত করিয়াছি পাপ
কতজন দিয়েছেন আমায় কত শত অভিশাপ।
ক্ষণিকের এই মোহ মায়া;ভুলে গিয়ে মানব ছায়া
মিথ্যা অহংকারের কালি মেখেছিলাম নিজের গায়ে,
সকল অহংকার আজ আমার ধুলোয় লুটায়ে
পড়িয়াছি সেজদায় আল্লাহ তোমার কুদরতি পায়ে।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।