স্বপ্নের খোঁজে
- জিহাদ আমিন

স্বপ্নের খোঁজে
-জিহাদ আমিন

বড়ই অদ্ভুত আলো আর আঁধারের মাঝে হয় জীবনের বসবাস
কেউ করে চলে প্রতিনিয়ত স্বপ্নের চাষাবাদ
কেউ নিজ হতে সামনে দাঁড়িয়ে করে দেয় জীবন বরবাদ।

এই জীবন খুঁজে ফেরে তাহার স্বপ্নের ঠিকানা
কেউ জানুক আর নাই'বা জানুক
বিধাতার রয়েছে সবার সব কিছুই'তো জানা।

আমি নিজের স্বপ্নের জালে বন্দি হতে পারিনি
তবুও কখনো আমি স্বপ্ন দেখা ছাড়িনি
হেরেছি বহুবার অন্যের কাছে;কখনো নিজের কাছে হারতে শিখিনি।

আমি প্রতিনয়ত স্বপ্ন দেখে যাই আরো বেশি বেশি
স্বপ্ন দেখে দেখেই আমার রাজ্যে আমি রই বাঁচি
আমি আর আমার স্বপ্নগুলো দু'জনে রই মোরা কাছাকাছি।

স্বপ্নরা এসে আমার সাথে যেন খেলা করে
করে তোলে আমার সকল শক্তিকে আরো উজ্জীবিত
জীবন স্বপ্নের মাঝে নিজেকে করি আমি পরীক্ষিত।

কখনো ওরা আমায় শক্ত করে আঁকড়ে ধরে
পা পিছলে পিছনে যেন না যাই পড়ে
জীবনের ভুলে থাকা স্মৃতিগুলো মনে করিয়ে দেয় এক এক করে।

সুন্দর এই পৃথিবীর মুখ দেখা কি স্বপ্ন নয়?
জীবনের খেলা ঘরে আপন কিংবা পরে চলে কত অভিনয়
গড়ে তুলি তবুও স্বপ্নের সাথে হৃদয়ের যত প্রণয়।

স্বপ্নের সাথে পার করে যাই পথের পর কত পথ
যাহার নেই কোনই সীমানা হয়নাতো কোন বিপদ
এই যেন জীবন ও মৃত্যুর মাঝখানে এক কঠিন শপথ।

স্বপ্ন দেখি কখনো একগুচ্ছু তর-তাজা সাদা ফুল
ঘ্রাণ নিয়ে ছুঁয়ে দেখতে হৃদয় হয় ব্যাকুল
ছুটে চলি স্বপ্নের খোঁজে;ভুলে গিয়ে অতীতের সকল ভুল।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026