ওগো প্রিয়
- জিহাদ আমিন
ওগো প্রিয়
-জিহাদ আমিন
সেইদিন তুমিও আমায় নিরব নিরালায় খুঁজবে
হয়তো বাতায়নে মনও যে আমায় বুঝবে,
আমি দাঁড়িয়ে রই আমার হৃদয়ের সীমানায়
বাকরুদ্ধ হয়ে প্রতিটি মূহুর্ত যদি কেউ কিছু জেনে যায়
স্মৃতিময় কিছু অতীত অপূর্ণতা রয়ে যায় তবুও ভালোবাসায়।
রাতের কাছে আমারও কিছু প্রশ্ন থাকে
দিনের আলোতে ডানা মেলে উড়ে যাওয়া সাদা বক গুলো কেন হাসে
হাসি মুখে ফিরে যেতে বিদায়ের বেলায় সবাই কি বাঁচে?
এখানে বাঁচা মরার মাঝে ক্ষুধার্ত জীবন বেছে নেয় জীবন সংগ্রাম
জীবনের শেষ বেলায় এসেও দিতে ব্যর্থ ভালোবাসার প্রমাণ।
সৌরভে মাতিয়ে ফুল হয় কখনো গলার মালা
হৃদয় ভাঙ্গা অন্তর কখন বুঝিবে সে প্রেমের জ্বালা
বিশ্ব জগৎ সংসার করেছিল তারে কত অবহেলা,
আশা জাগায় প্রেম কখনো তাহারে বাঁচতে
একটি ফুল ফুটেছিল বলে বাগানে অবশেষে পেরেছিল সে হাসতে।
হাসিমাখা সেই চিরচেনা মুখ; সেও কেঁদে কেঁদে বাসায় বুক
কে বুঝিবে এমন ভালোবাসায় রয়েছে কি সুখ?
ভালোবেসেছিলাম আমি এই বিশ্ব জগৎ সংসার
সুখ দুঃখ দু'টোই যখন আপন হয়েছে আমার
জীবন থেকে আত্মা বিনে কিছুই নেই কেড়ে নেবার।
তুমি আমি আমরা একই বৃত্তের সমাধানে বন্দি
কি করে ছেড়ে যাবে;কোথাও নেই অজানা এমন ফন্দি
আমরা আমি তুমি একই মায়ার বাঁধনে করি অমলিন সন্ধি,
খুঁজে নিও আমায়; না হয় ভলোবাসার অবহেলায় বুঝে নিও
তুমি আমার প্রেমের একটি সুগন্ধি সুরভিত ফুল ছিলে ওগো প্রিয়।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।